ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মৌসুম শুরুর আগেই দেশজুড়ে ব্যাপক ও আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। সাধারণ মানুষের চিকিৎসা
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মৌসুম শুরুর আগেই দেশজুড়ে ব্যাপক ও আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন’ বিষয়ক উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্যাথলজি ল্যাব ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।


সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসা সহজলভ্য রাখতে বেসরকারি হাসপাতালগুলোকে মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে টেস্ট ফিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের কোনো পরামর্শ ফি নেওয়া যাবে না। রোগীরা শুধুমাত্র ওষুধ ও প্রয়োজনীয় সেবার খরচ বহন করবেন।


চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ ওষুধ প্রয়োগ করা যাবে না। আন্তর্জাতিকভাবে এখনো ডেঙ্গুর কার্যকর কোনো ভ্যাকসিন সর্বজনস্বীকৃত নয়, তাই দেশে এ বিষয়ে কোনো ভ্যাকসিন কর্মসূচি চালুর পরিকল্পনা নেই। সংশ্লিষ্টরা মনে করছেন, আগাম এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং সাধারণ মানুষের আর্থিক চাপও কমবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার